বাড্ডায় দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

বাড্ডায় দুই বাসের চাপায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার বাড্ডায় দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউসিবি ব্যাংকে সাপোর্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ইউসিবি ব্যাংকের জুনিয়র অফিসার মো. ইখতেয়ার হোসেন জানান, বিকালে মুঠোফোনে তাদের কাছে খবর আসে, বাড্ডা নতুন বাজার এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়েছেন কাশেম। তাকে পথচারীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন।

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, কাশেম খিলক্ষেত ব্রাঞ্চ অফিসে সাপোর্টিং স্টাফ হিসেবে চাকরি করতেন। অফিসের ফাইল নিয়েই গুলশান হেড অফিসে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হন।

তার গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। বাবার নাম আবুল কালাম আজাদ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad