সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান গুলিস্তানে ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরেন তিনি। বৃহস্পতিবার রাত ৩টা পার হয়ে গেলেও বাসায় ফিরেনি তিনি। পরে তাকে খুঁজতে গুলিস্তান যান তিনি (সোহাগ)। গুলিস্তানে না পেয়ে ফেরার পথে সায়দাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে মানুষের জটলা দেখতে পান।

কাছে গিয়ে তিনি দেখেন, আরিয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত আরিয়ানকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

সোহাগ মিয়া আরও জানান, আরিয়ানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। বর্তমানে যাত্রাবাড়ী মীর হাজিরবাগ এলাকায় থাকতেন। এক বছর আগে বিয়ে করেন তিনি। তার স্ত্রী মিম চার মাসের অন্তঃসত্ত্বা।

ঢাকা মেডিকেল  পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad