সারা দেশে ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

সারা দেশে ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ
ধর্ষণ ও সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাকসু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে প্রশাসন ও সরকারের কাছে জবাবদিহিতা দাবি করা হয়।

মিছিল শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাকসুর সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন

এ সময় জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, অতীতের একাধিক ধর্ষণ ঘটনায় মামলা দায়ের হলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে আছে।

তার অভিযোগ, প্রভাবশালী মহলের সম্পৃক্ততার কারণে অনেক অপরাধী শাস্তির আওতার বাইরে থেকে যাচ্ছে। বিচারহীনতা অব্যাহত থাকলে সামাজিক ক্ষোভ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নরসিংদীর সাম্প্রতিক এক শিশুধর্ষণ ও হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। তিনি বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় দ্রুত বিচার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad