ছাত্রদল নেতা তানভীর বারী হামিমকে কারণ দর্শানো নোটিশ

ছাত্রদল নেতা তানভীর বারী হামিমকে কারণ দর্শানো নোটিশ
Advertisement
Advertisement

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছিলেন হামিম।

শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে, তা নোটিশে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব টাইমস অব বাংলাদেশকে বলেন, বিষয়টি অভ্যন্তরীণ এবং ‘চেইন অব কমান্ড’ ভঙ্গ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘হামিম আমাদের ছোট ভাই, ছাত্রদলের ডেডিকেটেড কর্মী, সে ছোটখাটো ভুল করলে সেটি সংশোধন করার উদ্দেশ্যে নোটিশটা দেওয়া।’

শনিবার রাতে ফেসবুক লাইভে এসে হামিম বলেন, তিনি এখনো জানেন না কেন তাকে শোকজ করা হয়েছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে ফোন করে কারণ জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো উত্তর পাননি।

হামিম জানান, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি একটি ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই আয়োজনের কারণেই তাকে শোকজ করা হয়ে থাকতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad