চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস

চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরের মতলবে আগুনে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, আগুনে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসের মালিক ও কর্মীরা।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ বলেন, জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad