সাম্য হত্যা: তদন্ত রিপোর্ট জমা দিল ঢাবি কমিটি

সাম্য হত্যা: তদন্ত রিপোর্ট জমা দিল ঢাবি কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত আট সদস্যের কমিটি।

সোমবার সকালে উপাচার্য ভবনে কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে প্রতিবেদনটি তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রতিবেদনটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে এবং তা পর্যালোচনা শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর শারমীন কবির।

আরও পড়ুন

১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

ঘটনার পর নিহতের বড় ভাই শরীফুল ইসলাম ১৪ মে শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ– ডিবি।

সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদল সারাদেশে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad