সামিরাকে ক্ষমা চাইতে বললেন সালমানের ভাই

সামিরাকে ক্ষমা চাইতে বললেন সালমানের ভাই
সালমান শাহের ভাই শাহরান চৌধুরী ও স্ত্রী সামিরা হক। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের জাল আজও ছিন্ন হয়নি। এবার সেই পুরোনো ক্ষত আবারও উসকে দিয়েছেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী।

সম্প্রতি ৩৪ মিনিটের এক ফেসবুক লাইভে শাহরান সরাসরি কথা বলেন সালমানের সাবেক স্ত্রী ও হত্যা মামলার প্রধান আসামি সামিরা হককে নিয়ে।

লাইভের শুরুতেই তিনি বলেন, ‘আমি সাধারণত ফেসবুক লাইভে আসি না। কিন্তু কিছু কথা না বললেই নয়। আজ আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, শুধু সত্যিটা বলা।’

আবেগাপ্লুত কণ্ঠে সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন, ‘আমার ভাই আপনাকে গভীরভাবে ভালোবাসতো। আপনি একবার ভাবুন, কী দেখে তাকে বেছে নিয়েছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি পরিবার ছেড়ে তার সঙ্গে এসেছিলেন। তখন নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষ কিছু দেখেছিলেন। আপনার পরিবার যখন সম্পর্কটা মেনে নেয়নি, তখনও আমাদের পরিবার আপনাদের কখনো দূরে ঠেলেনি।’

আরও পড়ুন

কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন শাহরান। তিনি আরও বলেন, ‘অনেকে বলেন, আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল। কিন্তু একবার ভাবুন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান শাহর জীবন ছিল স্বাভাবিক, প্রফুল্ল। তাই এই যুক্তি মানা যায় না।’

সামিরার প্রতি হতাশা জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম, কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ধরেননি। হয়তো এখন বয়স হয়েছে, অনেক কিছু মনে নেই। আমি আপনাকে অপমান করতে চাই না। তবে মনে করুন, বগুড়া থেকে কেন ঢাকায় এসেছিলেন, কোথায় আশ্রয় নিয়েছিলেন—সব জানি। আজ তা বলছি না, শুধু বলব, নিজের কর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান।’

লাইভের শেষদিকে শাহরান আহ্বান জানান, ‘সালমান শাহ হত্যা মামলার ১১ আসামি, আপনারা সবাই আল্লাহর কাছে তওবা করুন, নিজেদের কাজের জন্য ক্ষমা চান।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও, সালমানের পরিবার বরাবরই বলে আসছে—এটি একটি পরিকল্পিত হত্যা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad