সাভারে নিখোঁজের ২২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাভারে নিখোঁজের ২২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে নিখোঁজের ২২ দিন পরে শাজাহান হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল শাজাহান গাজীপুর বেড়াতে গিয়ে নিখোঁজ হন।

কালিয়াকৈর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, শাহজাহান হোসেনের নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

সোমবার বিকালে কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে পরিধেয় বস্ত্র দেখে লাশ শনাক্ত করেন তার ছেলে শরিফুল ইসলাম।

রাতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad