খড় শুকানো নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ 

খড় শুকানো নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ 
ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আটক তিন জন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জে ধানের খড় শুকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার বিকালে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এতে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার সুরুজ মিয়া (৭০), তার ছেলে রিফাত মিয়া (২৬) এবং শাকিল (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৬টার দিকে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় শুকানো নিয়ে আশু মিয়ার সঙ্গে তার চাচা সুরুজ মিয়া ও তার ছেলেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad