সাবেক মন্ত্রী মোজাম্মেলসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক মন্ত্রী মোজাম্মেলসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি
Advertisement
Advertisement

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ তিনজনের আয়কর নথি তলবের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়।

আরও যাদের নথি তলব করা হয়েছে তারা হলেন–সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব-১ আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নুর।

এদিন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আলাদা তিনটি আবেদনে তাদের আয়কর নথি তলবের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পৃথক আদেশে তাদের আয়কর নথি তলব ও জব্দের আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন

দুদকের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং তা বৈধ করার লক্ষ্যে ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগ তদন্তাধীন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ, মূল্যায়ন প্রতিবেদন (অ্যাসেসমেন্ট রিপোর্ট) ও নোটশিটসহ যাবতীয় রেকর্ডপত্র পর্যালোচনা করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

দুদক আরও জানায়, ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আসামিদের আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহ এবং মামলার আলামত হিসেবে তা জব্দ করাও তদন্তের স্বার্থে অপরিহার্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad