ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ফেলোশিপ অর্জন

ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ফেলোশিপ অর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আফসানা আনজুম আঁখি'র মাস্টার্স ফেলোশিপ অর্জন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংবিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আফসানা আনজুম আঁখি আইইইই ইলেকট্রন ডিভাইসেস সোসাইটির সম্মানজনক মাস্টার্স ফেলোশিপ অর্জন করেছেন।

বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রথম নারী হিসেবে এই বৈশ্বিক সম্মান অর্জন করলেন তিনি।

এই মাস্টার্স ফেলোশিপ সেই শিক্ষার্থীদের দেওয়া হয় যারা অসাধারণ গবেষণার সক্ষমতা, তত্ত্বাবধানে পরিচালিত গবেষণা প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকৌশল বিষয়ে প্রমাণিত একাডেমিক উৎকর্ষতা প্রদর্শন করেন।

২০০৭ সালে চালু হওয়ার পর থেকে প্রতিবছর এই ফেলোশিপটি দেওয়া হয় ইলেকট্রন ডিভাইস বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের উচ্চমানের শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত, স্বীকৃতি ও সহায়তা দেওয়ার উদ্দেশ্যে।

এই বছর বিশ্বব্যাপী মাত্র দুইজন স্নাতকোত্তর শিক্ষার্থী এই ফেলোশিপ পেয়েছেন। তারা হলেন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফসানা আনজুম আঁখি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের বিবেক তাল্লাভাঝুলা।

ফেলোশিপপ্রাপ্তরা অসাধারণ একাডেমিক রেকর্ড এবং ইলেকট্রন ডিভাইস গবেষণায় অবদান রাখার সম্ভাবনার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad