সাবেক এমপির ভাইয়ের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

সাবেক এমপির ভাইয়ের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যার দিকে উত্তরার আহলিয়া এলাকায় নাদিম হাসানের ডুপ্লেক্স বাড়িতে আগুন দেয় একদল উত্তেজিত জনতা। বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকার পুড়ে গেছে। বাড়িরও ক্ষতি হয়েছে।

জানা গেছে, হাবিব হাসান বিদেশে আত্মগোপনে আছেন এবং গত ৮ মে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নাদিম হাসান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তবে আমাদের কাজ করতে হয়নি। আগেই আগুন নিভে গেছে। তবে দোকানের আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad