দাবি আদায়ে সরকারকে একদিনের আল্টিমেটাম দিয়ে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় ছেড়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে চারপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশ বাতিলের দাবিতে তারা এ আন্দোলন শুরু করে।
পরে বিকাল সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে চলে যায়।


