গাজীপুরে সড়ক দখল করে ১৬ দোকানঘর, উচ্ছেদ নোটিশেও বহাল

গাজীপুরে সড়ক দখল করে ১৬ দোকানঘর, উচ্ছেদ নোটিশেও বহাল
গাজীপুরের কাপাসিয়ায় সরকারি সড়ক দখল করে অবৈধভাবে নির্মিত দোকানঘর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ডুমদিয়া বাজারে সরকারি সড়ক দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ১৬ ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের উচ্ছেদ নোটিশ জারির পরও নোটিশ উপেক্ষা করে বহাল তবিয়তে রয়েছেন দখলদাররা।

স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন ভূমি কার্যালয় ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশেই অবৈধ দখল টিকিয়ে রাখা হয়েছে।

জানা গেছে, দুই বছর আগে ডুমদিয়া গ্রামের মো. কামরুজ্জামান স্থানীয় সরকার উপপরিচালকের কাছে সরকারি জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি জুলাই মাসের ৭ তারিখে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে উচ্ছেদ নোটিশ জারি করেন ডেপুটি কালেক্টর।

নোটিশে কাপাসিয়ার ডুমদিয়া মৌজার টোক ইউনিয়নের নামে রেকর্ডভুক্ত সরকারি রাস্তার দশমিক শূন্য ৫ একর জমি থেকে পরবর্তী সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে কাপাসিয়ার সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলেও তা মানেননি দখলদাররা।

ডুমদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. হারিছ মিয়া জানান, বাজারের মাঝখান দিয়ে চলে যাওয়া ১৮ ফুট প্রশস্ত ও প্রায় ৩০০ ফুট দীর্ঘ সরকারি রাস্তাটি ১৪-১৫ বছর আগে থেকে স্থানীয় প্রভাবশালীরা দখল করে পাকা, আধাপাকা ও টিনের ঘর তৈরি করেছেন। অনেকে আবার সেই দোকানঘর মোটা অঙ্কের টাকায় বিক্রিও করে দিয়েছেন। জায়গাটি অবৈধ দখলমুক্ত হলে বাজার প্রশস্ত হবে এবং প্রান্তিক চাষিরা খোলা জায়গায় কৃষিপণ্য বিক্রি করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, ‘নোটিশটি অবৈধ দখলদারদের কাছে পৌঁছে দিয়ে চালানের অনুলিপি (এসআর কপি) গাজীপুরের ডেপুটি কালেক্টরের কাছে পাঠানো হয়েছে। দখলদাররা নিজ থেকে স্থাপনা না সরানোয় এখন প্রশাসনিকভাবে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad