সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩০) ও তাদের ছেলে তালা কওমি মাদ্রাসার ছাত্র মোস্তাকিন (১২)।

এ ছাড়া, আহতরা হলেন তাপস মিস্ত্রি, খাইরুল ইসলাম, নুরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন ও আইনুল আলমসহ মোট ছয়জন। আহতদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন

পথে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলির সঙ্গে মাহিন্দ্রটির ত্রিমুখি সংঘর্ষ হয়।

এ সময় মাহেন্দ্রটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হন। গুরুতর আহত হন আরও অন্তত ছয়জন।

এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad