মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি।
মঙ্গলবার সকালে সমিতির আহ্বায়ক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেনের নেতৃত্বে সমিতির সদ্যসরা সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আইন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. কামাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন-ডুলার সদস্য সচিব অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহাম্মাদ, আইন সমিতির সদস্য, ডুলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসূদ উল্যাহসহ সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্রদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।


