সাড়া ফেলেছে খায়রুল বাসার-সাদনিমা জুটির ‘বই পোকা’

সাড়া ফেলেছে খায়রুল বাসার-সাদনিমা জুটির ‘বই পোকা’
Advertisement
Advertisement

কোরবানি ঈদ উপলক্ষে অসংখ্য নাটক প্রচার হয়েছে৷ এর ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।

এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। তাদের কেমিস্ট্রি দর্শকের মনে দাগ কেটেছে।

নাটকটি ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে ২ জুন। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চারদিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক৷ কয়েক হাজার মন্তব্যের সবই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশের।

নির্মাতা তপু খান জানান, ‘বই পোকা’ নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব, এর প্রতি মানুষের আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে এই প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিলো এটি দর্শকের ভালো লাগবে। প্রচারে আসার পর সবার ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।

আরও পড়ুন

এর গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।’

নাটকের অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘একটা ভিন্নধর্মের গল্পের নাটক ‘বই পোকা’। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।’

নাটকটিতে কাজ করে আনন্দিত এ প্রজন্মের অভিনেত্রী সাদনিমাও। তিনি জানান, ‘বই পোকা’ নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। এতে তার চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি।

‘বই পোকা’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন তারিক আনাম খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad