সাংবাদিক মুজতবার বিরুদ্ধে মামলার নিন্দা

সাংবাদিক মুজতবার বিরুদ্ধে মামলার নিন্দা
সাংবাদিক মুজতবা খন্দকার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক মুজতবা খন্দকারের বিরুদ্ধে সাইবার আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে এ নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে, সাংবাদিক মুজতবা খন্দকারের বিরুদ্ধে সাইবার আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

এক বিবৃতিতে বিএফইউজে সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন

গত ৩ নভেম্বর শাহবাগ থানায় সাংবাদিক মুজতবা খন্দকারসহ চার জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূইয়া। মামলার এজাহারে বলা হয়, সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের জন্য সাইবার সুরক্ষা আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মুজতবা খন্দকার জানান, গত ৩০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তার ফেসবুকের পার্সোনাল আইডি সাইবার আক্রমণের শিকার হয়। তিনি আইডির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে মার্কিন প্রবাসী একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞর সহায়তায় আইডি রিকভার করেন। পাঁচ থেকে ছয় ঘণ্টা হ্যাক অবস্থায় ছিল। তখন তার আইডি দিয়ে কী পোস্ট দেওয়া হয়েছে তা তিনি জানেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad