সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে টাইমসকে জানিয়েছেন।
পদত্যাগপত্রে বলা হয়, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করছেন।
তারিকুল ইসলাম বলেন, আমি জামায়াতসহ ১০ দলীয় জোটের সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করবো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


