হবিগঞ্জে চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ

হবিগঞ্জে চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ
Advertisement
Advertisement

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ওসিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন সম্প্রতি একটি বৈষম্যবিরোধী মামলায় কারাগারে ছিলেন। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ৫নং ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন। পরবর্তীতে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জামিনে মুক্ত হন এবং হাইকোর্টের আদেশে স্বপদে পুনর্বহাল হন।

আইনী জটিলতা শেষে ইউনিয়ন পরিষদের অফিসের চেয়ারে বসতে যান তিনি। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার দায়িত্ব বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, দুই চেয়ারম্যানের চেয়ারে বসার দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad