সরকারের সব অন্যায়-অপকর্ম তুলে ধরব: জামায়াত আমির

সরকারের সব অন্যায়-অপকর্ম তুলে ধরব: জামায়াত আমির
শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারের সব অন্যায়-অপকর্ম তুলে ধরবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা সরকারের সব অন্যায়-অপকর্ম তুলে ধরব, তীব্র প্রতিবাদ জানাব। এ ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব। দেশটা আমাদের, তাই দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে।’

শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো।’

আরও পড়ুন

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা ত্রুটি থাকা সত্ত্বেও তারা ফলাফল মেনে নিয়েছেন। আমরা না মানার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।’

‘আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

মাহফিলে বিশিষ্ট আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসক এবং সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad