সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ
Advertisement
Advertisement

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad