দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, দুজনের মৃত্যু

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, দুজনের মৃত্যু
রোববার ভোর ৫টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন।

নিহতদের একজন মোশারফ হোসেন বাবু, তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হেরিটেজ ট্রাভেলসের একটি বাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চণ্ডিপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে সামনাসামনি ধাক্কা দেয় বাসটি।

আরও পড়ুন

এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের হেলপার ও একজন যাত্রী নিহত হন।

আহতদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ বলে জানান এসআই আমির হুসাইন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad