সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ

সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ববি হাজ্জাজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় সরকার কাজ করছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে একজন শিক্ষার্থী ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি হতে পারে।

তিনি বলেন, দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। তবে আমরা চাই না আয়েশার সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকুক। বাংলাদেশের প্রতিটি শিশু যেন তার সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সেজন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং সবাই সমান সুযোগ পাবে।

তিনি জানান, অনুষ্ঠানে তিনি জানতে পারেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের উদাহরণ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শারীরিক সীমাবদ্ধতার সব বাধা পেরিয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মেধার মাধ্যমে সফল হওয়া দুই হাতহীন তরুণী আয়েশার জীবনসংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad