হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো দৃশ্যমান ঝুঁকি না থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিবেদনের পর ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো একই স্থানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে বুধবার দিনভর নানা নাটকীয় ঘটনার পর, এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাই ছড়া পুলিশ ক্যাম্পে এই অভিযোগ দায়ের করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগে জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের এই অভিযোগ দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad