‘সন্ত্রাসী’ সরোয়ার বাবলা হত্যায় সাজ্জাদের ভাগ্নে গ্রেপ্তার

‘সন্ত্রাসী’ সরোয়ার বাবলা হত্যায় সাজ্জাদের ভাগ্নে গ্রেপ্তার
সরোয়ার বাবলা হত্যা মামলার আসামি মো. আলভিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরে আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে সরোয়ার বাবলা হত্যা মামলার আসামি মো. আলভিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। আলভিন ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদের ভাগ্নে।

শনিবার চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় ‘সন্ত্রাসী’ সরোয়ার বাবলাসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন।

গণসংযোগ চলাকালে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪০ মিনিটে সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি বাবলাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া আলভিন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগ্নে। সে বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করত।’

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক হত্যার ঘটনায় আলভিনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর