সচিবালয়ের ক্যানটিন আকস্মিক পরিদর্শনে পর্যটনমন্ত্রী

সচিবালয়ের ক্যানটিন আকস্মিক পরিদর্শনে পর্যটনমন্ত্রী
Advertisement
Advertisement

সচিবালয়ের ক্যানটিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সেবার মান নিশ্চিত করতে এমন পরিদর্শন নিয়মিত চলবে বলেও জানান তিনি।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি ক্যানটিনে যান। পরিদর্শনকালে মন্ত্রী ক্যানটিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং সার্বিক সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

কথা বলেন ক্যানটিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। খাবারের মান, সেবার গুণগত মান ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।

মন্ত্রী বলেন, ‘সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।’

আরও পড়ুন

মন্ত্রী ক্যানটিনের সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যানটিনের পরিসর আরও বড় করা প্রয়োজন। বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত।’ ক্যানটিনের স্থান সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যানটিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ক্যানটিনের খাবারের মান, পরিবেশ কিংবা সেবার বিষয়ে কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরাসরি তাকে জানানোর জন্য। অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

পরিদর্শন শেষে মন্ত্রী ক্যানটিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad