‘সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি!’

‘সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি!’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের প্রতি তারেক রহমানের রাজনৈতিক অবস্থানকে অনেকটা ব্যঙ্গ করে তিনি বলেন, ‘সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি’

শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত নগরীতে জনসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার তারেক রহমান ১৬ ঘণ্টায় সাত জেলায় নির্বাচনী জনসমাবেশ করেন। এসব সমাবেশে কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘কাবা শরিফের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, গ্রহ-নক্ষত্রের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটার টিকিট দেওয়ার মানে দেশের মানুষকে নির্বাচনের আগেই ঠকানো।’

তারেক রহমানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কড়া প্রতিক্রিয়া দেখান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘ভেবেছিলাম লন্ডনে ঘুরে রাজনৈতিক এলেম হাসিল হয়েছে। ও আল্লাহ, এখন দেখছি দাওরা (দাওরাহ হাদিস) ঝাড়ে। জামায়াতে ইসলামকে কুফরি বলে, আবার ৭১ সাল মনে রাখতে বলে।’

তারেক রহমান সরাসরি জামায়াতের নাম উল্লেখ না করলেও গোলাম পরওয়ারের বক্তব্যে সরাসরি তারেকের প্রতি ইঙ্গিত ছিল।

আরও পড়ুন

অতীতের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানপন্থী ১৩ জনকে মন্ত্রী ও এমপি বানিয়েছিলেন। আপনার মা খালেদা জিয়া ১৯৯১ সালে জামায়াতের ১৮ জন এমপি নিয়ে সরকার গঠন করেছিলেন। তখন তো রাজাকার বলে গালি দেননি। তখন কি ৭১ সালের কথা মনে ছিল না?’

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল দুর্নীতির মাধ্যমে জমানো অর্থ দিয়ে মানুষের রায় কিনে নেওয়ার চেষ্টা করছে। পাঁচশ বা এক হাজার টাকা দিয়ে ভোটারদের বিবেক কেনার অপচেষ্টা চলছে মন্তব্য করে ভোটারদের টাকার কাছে বিক্রি না হওয়ার আহ্বান জানান তিনি।

‘যা ছিল, তাই যদি আবার আসে, তাহলে নতুন বাংলাদেশ কোথায়?’–এমন প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে।

একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একাত্তরের বিষয়টি মীমাংসিত। জামায়াতে ইসলামী একাত্তরে কোনো অপরাধ করেনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad