সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।ফাইল ফটো
Advertisement
Advertisement

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার দরকার নেই। সংসদের  আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় আছে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। অপর দিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসবে। তাই সংসদের আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে বলে আশা করা যায়।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এই মামলা হবে কিনা এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

এছাড়া মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করার কথা জানান আসাদুজ্জামান। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর খসড়া দুটি বিল আকারে সংসদে তোলা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad