শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর থেকে স্বামী-স্ত্রীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (৩০) ও তার স্বামী আল আমিন। আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকালে রেললাইনের পাশে এক যুবক ও এক যুবতীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

নিহত রিনার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা।

স্বজনদের জানান, সম্প্রতি ওই দম্পতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad