শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু
খুনিয়াপালং ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা আক্তার। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে একই এলাকার ফরিদুল আলমের ছেলে, খুনিয়াপালং ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু পরিবারের সদস্যদের নিয়ে ছোটনের বাড়িতে এসে হামলা চালান।

আরও পড়ুন

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রেহেনা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জমি বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে জহির আলম কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা আক্তারের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad