অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

অনুষ্ঠানে সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

আরও পড়ুন

অনুষ্ঠানে সায়মা হক বিদিশা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি তাদের আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তিনি অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তার অবদান সম্পর্কে জানতে পারবেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আজরা হুমায়রা, মুহাম্মদ মুযযাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, কৌরিত্র পোদ্দার তীর্থ, আসরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান এবং মো. রাফিউজ্জামান লাবীব।

উল্লেখ্য, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad