‘শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশিত হতে হবে আনন্দদায়ক পরিবেশে’

‘শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশিত হতে হবে আনন্দদায়ক পরিবেশে’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি
Advertisement
Advertisement

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশকে আনন্দদায়ক করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে ‘প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক’ এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। প্রাথমিক শিক্ষা পরিবেশটা যেন আনন্দদায়ক হয় সেটা সবার আগে নিশ্চিত করতে হবে।

এ ছাড়া শিশুকে স্বপ্ন দেখানো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একটি শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন দেখতে শেখাতে হবে। এর সঙ্গে সে কেন পড়বে, ভবিষ্যতে সে কী হতে চায়, তা বোঝানোর মতো পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিশুর মনে ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করার আহ্বান জানান বিধান রঞ্জন রায় পোদ্দার।

মতবিনিময় সভায় আরও ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক ও জেলা প্রশাসক শরীফা হক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad