শাহজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

শাহজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি: এআই/টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার শাহজাহানপুর গুলবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর খলিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. মারুফ জানান, দুপুর ১২টার দিকে গুলবাগে আনন্দ কানন নামের একটি বাসায় লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপুর স্ত্রী শিমু জানান, তাদের বাসা যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন অপু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad