শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬-এর যাত্রীদের তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি চালানো হয়। একপর্যায়ে চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২-এ পৌঁছালে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৬০ কেজি। প্রাথমিক পরীক্ষায় স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

উদ্ধার স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad