শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তের চেষ্টা চলছে

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তের চেষ্টা চলছে
গাজামুখী ‘কনসায়েন্স’ জাহাজে শহিদুল আলম। ছবি: শহিদুলের ফেসবুক পোস্ট
Advertisement
Advertisement

ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সেখানে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নেওয়া হতে পারে।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হবের বরাত দিয়ে প্রেস উইং জানায়, এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

আরও পড়ুন

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে যাত্রা শুরু করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বহরে যুক্ত কনসায়েন্স নামে একটি জাহাজে ছিলেন তিনি। যেখানে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা।

গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা। জাহাজ থেকে সবাইকে ধরেও নিয়ে যায় তারা।

শহিদুল আলম আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয় সরকারের তরফ থেকে।

প্রেস উইং জানিয়েছে, দূতাবাসগুলো জনাব শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর