আগামী শনিবার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কর্মী সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার রাতে দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনো হয়েছে।
দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও অন্যান্য নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দাবিতে দুপুর ২টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সমাবেশ সফল করার জন্য কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।


