কাতার বিশ্বকাপে অর্থলোপাট হয়: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপে অর্থলোপাট হয়: তথ্যমন্ত্রী
সংবাদ সন্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কাতার বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থলোপাট হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২০২২ সালে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যসত্ত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী ও সাশ্রয়ী নীতি এবং সফল সাব-লাইসেন্সিংয়ের ফলে এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের খরচ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। যেখানে ২০২২ সালের কাতার বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।’

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এ বছর বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে। সরকার কোনো মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে মাত্র তিন দশমিক আট পাঁচ মিলিয়ন ডলারে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কিনেছে। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সব টাকা উঠে গেছে। তিন কোটি টাকা ঘাটতি থাকলেও বাকি টাকা উঠে যাবে বলেও আশা করেন তিনি।

২০২২ সালে সরকারকে এই খেলা দেখানোর জন্য ব্যয় করতে হয় ৯৮ কোটি টাকা। কিন্তু বিজ্ঞাপন বাবদ আয় হয় মাত্র তিন কোটি টাকা। অথচ মধ্যসত্ত্বভোগী তমা গ্রুপ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১৩৭ কোটি টাকা বিক্রি করে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘যারা এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং দুদকও প্রাথমিক অনুসন্ধান করছে। আর বর্তমান সরকার ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার লাভজনক পর্যায়ে নিতে চায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad