লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত, ঘটনা তদন্তে ৩ কমিটি

লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত, ঘটনা তদন্তে ৩ কমিটি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লায় রেললাইনে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ওই লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)।

কুমিল্লা জেলা প্রশাসনও আলাদা কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদানও দেবে কুমিল্লা জেলা প্রশাসন।

কুমিল্লার পদুয়া বাজারে শনিবার রাতে রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ১২ জন যাত্রী মারা গেছে। তদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিনজন শিশু। রাত তিনটার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং-এ এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ১২ যাত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad