ঈদ ঘিরে মাদারীপুরের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়

ঈদ ঘিরে মাদারীপুরের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়
Advertisement
Advertisement

ঈদের সকালটা নামাজ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মাদারীপুরের বিনোদন প্রেমীরা ছোটেন বিনোদনের খোঁজে। মাদারীপুর জেলার কালকিনি-ডাসার, রাজৈর, শিবচর ও সদর উপজেলাসহ ৪টি উপজেলার বিভিন্ন বিনোদন স্পটে এদিন বিকালে দেখা গেছে উপচে পড়া ভীড়।

দুপুর গড়াতেই বিনোদন কেন্দ্রগুলোতে শুরু হয় মানুষের ঢল। সিনেমা হল থেকে শুরু করে আড়িয়াল খাঁ নদের ওপরে নির্মিত ৭ম চীন মৈত্রী সেতু, গ্রোয়েন চত্বর, শকুনী লেকপাড় পার্ক- সবখানেই উপচে পড়া ভিড়। এরই মধ্যে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটছেন খোলা আকাশের নিচে।

মাদারীপুর পৌরসভা শিশু পার্কের সংশ্লিষ্টরা জানান, অন্যান্য দিনে যেখানে কয়েকশ দর্শনার্থী থাকে, ঈদের দিনে তা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে শিশুদের জন্য এই শিশু পার্কটি যেন আলাদা এক উৎসব। প্রিয় রাইডে ঘুরে আনন্দে মাতে তারা।

সব মিলিয়ে, কর্মব্যস্ত জীবনের বাইরে এসে ঈদের ছুটিতে মানুষ খুঁজছেন স্বস্তি, আনন্দ আর একটু নির্ভার সময়। পরিবার আর প্রিয়জনদের সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠছে ঈদের আসল আনন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad