বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর যাবেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র (তিনশ ফিটে) মঞ্চে আয়োজিত সমাবেশস্থলে।
সেখানে তিনি যাবেন ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত লাল-সবুজ রঙের একটি বাসে করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত রয়েছে লাল-সবুজ রঙের বাসটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


