রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন: মুখপাত্র

রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন: মুখপাত্র
সংবাদ সম্মেলনে কথা বলছেন হামিদুর রহমান আযাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অন্যথায় রাজপথে নামার আলটিমেটামও দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

১১ দলের মুখপাত্র বলেন, রোববার ৩০ দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ‘জনগণের সম্মান, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে। এমনকি রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন।’

আরও পড়ুন

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জাতীয় সংসদে শপথ নেওয়া হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনো ডাকা হয়নি। ৭০ শতাংশ মানুষের রায় এবং জুলাই সনদ অনুযায়ী এই অধিবেশন ডাকা রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার যদি আগামীকালও তা না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।’

সংসদে বিরোধী দলের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন জানিয়ে তিনি বলেন, ‘তবে সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের অবহেলা সহ্য করতে পারব না।’

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনিহা ও অনিচ্ছা স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ করে জাতীয় সংসদে হাসিনার রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে বিএনপি সংসদকে কুলষিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad