রোববার রাত থেকেই ডাউনলোড করা যাবে বিসিএসের প্রবেশপত্র

রোববার রাত থেকেই ডাউনলোড করা যাবে বিসিএসের প্রবেশপত্র
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) পরীক্ষার প্রবেশপত্র রোববার রাত থেকেই ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

সরকারি কলেজে শিক্ষক নিয়োগের এ বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার সন্ধ্যায় জানান, টেলিটকের কাছে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। প্রার্থীরা যাতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন সেজন্য টেলিটক কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে।

তিনি বলেন, ‘প্রক্রিয়া শেষ হলে রাত থেকেই প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।’

আরও পড়ুন

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে।

আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছিল আবেদন প্রক্রিয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad