বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যায় ১৯ জনের নামে মামলা

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যায় ১৯ জনের নামে মামলা
নিহত এ এস এম হায়াত উদ্দিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় হাড়িখালি এলাকার মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা হয়েছে আরও ছয়জনের। পাশাপাশি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকেও আসামি করা হয়েছে।

নিহত এস এম হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুন

প্রধান আসামি ইসরাইল মোল্লা একই এলাকার বাসিন্দা এবং ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি এলাকায় হায়াত উদ্দিনের ওপর ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ির পাশে দাফন সম্পন্ন হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামলা করেছেন। প্রধান আসামি ইসরাইল মোল্লাসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad