রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভা ও গোলাকান্দাইল ইউনিয়নের দুটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন–রূপগঞ্জের বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ সালমান (১৬) এবং হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘তারাবো বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদসংলগ্ন একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ সালমানের মরদেহ উদ্ধার করে। তিনি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন।’

অন্যদিকে, স্থানীয়রা খবর দিলে গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।’

আলমগীর শুক্রবার রাতে মাছ শিকার করতে বের হয়েছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad