লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজির চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছে।
শুক্রবার বিকালে উপজেলার কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হৃদয় হোসেন ও নাজমুল হাসান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে কাটাখালি থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান হৃদয়। আহত নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে।


