রাজশাহী সিটির প্রশাসক ‘প্রকৌশলী নয়’, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর না

রাজশাহী সিটির প্রশাসক ‘প্রকৌশলী নয়’, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর না
Advertisement
Advertisement

স্ট্রিট লাইটিং বা সড়কবাতিতে নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপরে জ্ঞান আহরণে ফ্রান্স সফরের অনুমতি পেলেন না রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক। তার বদলে অনুমতি পেয়েছেন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থেকে এই তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর দেওয়া নিদের্শনায় আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এর সত্যতা নিশ্চিত করেন।

সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টারের পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ে নতুন বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজির বিষয়ে সম্মুখ জ্ঞান আহরণে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

এর আগে সম্প্রতি মশক নিধন পদ্ধতি দেখতে চট্টগ্রামের মেয়রের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad