রাজশাহীতে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহীতে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর এলাকা থেকে মাহবুর নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার রামপুর এলাকার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুর উপজেলার হাট-মাধ নগর গ্রামের বাসিন্দা।

স্থানীরা জানিয়েছেন, এদিন সকালে রামপুর এলাকার একটি কৃষি জমিতে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গণমাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad