বিএনপি-জামায়াতকে আবার বিশ্বাস করার কারণ নেই: পীর চরমোনাই

বিএনপি-জামায়াতকে আবার বিশ্বাস করার কারণ নেই: পীর চরমোনাই
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান দুই দলই ক্ষমতার স্বাদ পেয়েছে। বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু তারাও জাতিকে হতাশ করেছিল।

শুক্রবার গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের সমর্থনে কোনাবাড়ী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

বিএনপি জামায়াতের সরকারের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তখন দেশ পরপর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাসে জাতি অতিষ্ঠ হয়েছিল। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনাচার ছড়িয়েছিল। ২০০৬ সালে নাইন ইলেভেন তৈরির দায়ও এই বিএনপি-জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের চতুরতার কারণেই দেশ দীর্ঘকালীন সমস্যায় নিপতিত হয়। ফলে তাদের নতুন করে বিশ্বাস করার কোন কারণ নাই।’

পীর সাহেব চরমোনাই বলেন, বিদ্যমান আইন ও বন্দোবস্তের বিরুদ্ধেই ছাত্র-জনতা জুলাইতে লড়াই করল। অথচ বিএনপি আগের ধরণ ও ধারাতেই দেশ পরিচালনার কথা বলছে, জামায়াতও বিদ্যমান আইনে দেশ পরিচালনার কথা বলছে। এদেরকে ভোট দিলে জনতার ভাগ্যের কোন পরিবর্তন আসবে না, দেশের কোন উন্নতি হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ‘৯০ শতাংশ মুসলামের দেশে একমাত্র আমরাই হাতপাখা প্রতীক নিয়ে শরীয়াহ তথা ইসলামের পক্ষে লড়াই করে যাচ্ছি। আমি আপনাদের কাছে শরীয়াহ ও ইসলামের পক্ষে ভোট দেওয়ার আবেদন করতে এসেছি। এখন সিদ্ধান্ত আপনাদের। অন্তত আল্লাহর কাছে বলতে পারব যে, আমি ও আমরা আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad