জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী সীমান্তে ৪ হাজারের বেশি বিজিবি মোতয়েন

জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী সীমান্তে ৪ হাজারের বেশি বিজিবি মোতয়েন
রাজশাহী সীমান্তে কঠোর নিরাপত্তায় মোতায়েন বিজিবি | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত রাখা হবে। সব মিলিয়ে নির্বাচনী দায়িত্বে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয়মূলক আলোচনা করেছে বিজিবি।

আরও পড়ুন

নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, এ সেক্টরের আওতার সাতটি জেলা, ৬২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

একই সঙ্গে নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad